👁 565 Views

ময়মনসিংহের ভালুকায় ৪০ লিটার মদসহ মাদক কারবারি বাবুল গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় মো. বাবুল শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এসময় ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। মো. বাবুল শেখ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়ার মুনসুর আলীর ছেলে। ভালুকা মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার হাজির বাজার মাসজিদ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার হাজির বাজার মসজিদ মাকেট এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালায় এবং স্থানীয়দের সহযোগিতায় মাকদকারবারি মো. বাবুল শেখকে গ্রেফতার করে। ওই সময় পুলিশ তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর নামের অপর এক কারবারি পালিয়ে যায়। পরে, মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার (১৯ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

মদসহ মাদক কারবারি গ্রেফতারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি বাবুল শেখের নামে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। সে দীঘ দিন যাবৎ ওই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *