
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২ সেপ্টেম্বর) বাদ আসর ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আকবর এবং কৃষক দলের নেতা মুসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও ময়মুরুব্বি উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন,
চর ছোনগাছা বাহাউদ্দীন পীর দরবার শরিফের গদিনশীল পীর নুরে আলম ফারুকী।
এ সময় বক্তারা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।