👁 215 Views

দেবীগঞ্জে প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষার্থী গ্রেপ্তার

পঞ্চগড় : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কাল শুক্রবার মধ্যরাতে জেলার দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় ওই কলেজ ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার(২৫এপ্রিল) সকালে সাইবার সুরক্ষা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায় ওই এলাকার আশরাফ আলীর ছেলে নিশাত ইসলাম। সে সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানায়,নিশাত ইসলাম তার ফেসবুক আইডিতে পানিসম্পদ মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় গত রাতে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *