👁 593 Views

তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন তিন মন্ত্রী রিদর্শন শেষে তিস্তা পাড়ে ঘোষণা দিলেন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন….

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প (ডালিয়া) তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের তিন শীর্ষ  মন্ত্রী।

(১৯ জুন শুক্রবার)দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুপুরে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এরপর তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

উক্ত পরিদর্শন ও আলোচনা সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং পানিসম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট, নীলফামারী জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে তিস্তা পাড়ে এসে ঘোষণা দিলেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডাকে আজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করায় জন্য লালমনিরহাটে এসেছি, তিনি জনগণের উদ্দেশ্য বলেন খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন একনেকে পাশ করা হবে ইনশাআল্লাহ। এ্যানি আরো বলেন আপনাদের জাগে বাহে তিস্তা বাঁচাইর মহানায়ক আপনাদের ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি আমার প্রতিমন্ত্রী ও দুলু ভাই সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ শুধু একটু সময় দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *