মাদারীপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তির মেয়াদ এ বছরই শেষ হতে যাচ্ছে এবং ভারতের কাছ থেকে বাংলাদেশের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে; দেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
বক্তব্যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’-এর কথা বলে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। তবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে রয়েছে এবং ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আসন্ন নির্বাচন ও সরকারের রাজনৈতিক অবস্থান নিয়ে এনসিপির এই কেন্দ্রীয় নেতা সতর্কবার্তা দিয়ে বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, তারেক রহমানের বর্তমান সরকারকে যদি ‘জাতীয়তাবাদী সরকার’ দাবি করা হয়, তবে তা কেবল মুখে বললে চলবে না—বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় তারা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে; অন্যথায় সাধারণ মানুষ ধরে নেবে তারা পর্দার অন্তরালে কোনো ‘আন্ডার টেবিল’ সমঝোতার মাধ্যমে চলছে।
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সুধী সমাবেশে দলটির মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।