👁 23 Views

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধারসহ চারজন ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত আরও ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ। আটককৃতরা হলো; বাবুচির অনি হোসেন, মোরশেদ আলম, মোঃ নাছির, অলিপুরের ছারু মিয়া, বারাইশের ফরহাদ, আলী হোসেন, মোঃ শাকিল, কাশিনগরের কবির হোসেন, দক্ষিণ কাইচ্ছুটির মোস্তফা, বৈদ্দেরখীলের আলমগীর হোসেন, বাঙ্গালমুড়ির ফারুক হোসেন, সাবেক পাড়ার মোঃ রুবেল, সুজাতপুরের রুবেল হোসেন, বড়পুস্করণীর ফাতেমা আক্তার, ভাজকরার খাদিজা বেগম পারুল ও কমলপুরের কাউছার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জনকে আটক করেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *