
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির নতুন নিয়োগপ্রাপ্ত ডিলার মো. রওশন রেজা বাবুর বিরুদ্ধে ১৯ অক্টেবার রাতে তার প্রতিদ্বন্দ্বীরা সংবাদ সম্মেলন করেন। এ সময় তাকে আওয়ামী দোসর আখ্যা দেওয়া হয়। তার প্রতিবাদে ২০ অক্টোবর দুপুর ৩ টায় পাল্টা সংবাদ সম্মেলনে রওশন রেজা বাবু বলেন, ” আমি আওয়ামী লীগের কেউ নয়।” গতকাল ১৯ অক্টোবর ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারীর মাধ্যমে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন করা হয়। লটারির মাধ্যমে ধামইরহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের মত আড়ানগর ইউনিয়নের জন্য ফতেপুর বাজারের ডিলার হিসেবে (রওশন রেজা বাবু) আমাকে নির্বাচিত ঘোষনা করা হয় বলে সংবাদ সম্মেলনে ডিলার রওশন রেজা বাবু এসব কথা বলেন। ডিলার নির্বাচনের পরপরই রাতে ফতেপুর বাজারের কিছু ব্যাক্তি নির্বাচিত ডিলার রওশন রেজা বাবুকে আওয়ামী লীগের কর্মী ট্যাগ লাগিয়ে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। তিনি আরও বলেন, ‘আমি ব্যবসায়ী মানুষ, আমি কখনোই আওয়ামী লীগের কর্মী ছিলাম না এবং এখনো নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।’ লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের সময় অন্যান্য আবেদনকারি – ডিলার এবং গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে স্বচ্ছভাবে নির্বাচন করা হয় বলে তিনি দাবী করেন। ডিলার হিসেবে কর্তৃপক্ষ দায়িত্ব প্রদান করলে রাষ্ট্র ও জনস্বার্থে রওশন রেজা বাবু অর্পিত দায়িত্ব শতভাগ পালন করবেন বলে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি প্রদান করেন।