
মোঃ আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, (নওগাঁ)
নওগাঁ ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পত্নীতলা ১৪ বিজিবির আওতাধীন ১৪ টি ক্যাম্পের অধিনে বিভিন্ন মাদ্রাসায় চেয়ার, টেবিল ফ্যান সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী শিক্ষা উপকরণ বিতরণ করেন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন। এরই ধারাবাহিকতায় ১৭ জুন বিকেল পাঁচটায় চকিলাম আল ফুরকান নূরানী মাদ্রাসায় অধিনায়কের পক্ষে একটি ফ্যান হস্তান্তর করেন চকিলাম বিওপির নায়েক সুবেদার বিধু শান্তি চাকমা। বিতরণ কালে মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোখসেদ আলম, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ বদিরুজ্জামান রেজা, মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী , কমিটির সদস্য আমিনুর রহমান সহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মামুন জানান, সীমান্ত মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর, বর্তমান সময়ে সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইন ঠেকাতে ১৪ বিজিবি তৎপর আছে, স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছেন, এরই পাশাপাশি আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করে যাচ্ছি।