👁 297 Views

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার(১২আগষ্ট)সকাল ১১টায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের সামনে এ ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আকলিমা পারভীনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোখলেছুর রহমান,পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল¬াহ,ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম সাইদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।আয়োজকরা জানান, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী নারীরা ভবিষ্যতে আয় করতে পারবেন এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *