👁 255 Views

ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার দলের একাংশের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সোহেল মাহমুদকে রোববার রাতে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ছাত্রদল নেতা সোহেল মাহমুদ দাবী করেছেন তিনি স্বতন্ত্র প্রার্থি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে নির্বাচন করায় তার প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছে। এঘটনার বিচার দাবী করে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশ। সোহেল মাহমুদের ওপর হামলাকারীদের বিচার দাবী করে রোববার রাতে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নলখোলা বাসষ্টান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাস ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানজির আহমেদ রিডেন প্রমূখ।
এবিষয়ে দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার জানান, বিএনপি জোটের প্রার্থি গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ট্রাক প্রতিকের সমর্থনে নির্বাচন করায় এর আগে আলীপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদ ছাত্রদলের ছোটভাই রিয়াদ ও সাহিনের ওপর হামলা চালিয়ে তাদের আহত করার অভিযোগ রয়েছে এছাড়াও নারী ঘঠিত একটি ব্যাপারে এঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। কিন্তু বিষয়টি রাজনৈতিক ভাবে প্রচার চালানো হচ্ছে।
এদিকে এসব বিষয় নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন বিএনপি। উপজেলার নলখোলা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদার, সংবাদ সম্মেলনে বলা হয় নির্বাচন পরবর্তী বিভিন্ন পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছেন পরাজিত প্রার্থি হাসান মামুনের সমর্থকরা। তারা বিএনপির নাম ভাঙিয়ে দশমিনায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান প্যাদা, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ লিয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন প্রমূখ।
এব্যাপারে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাইন পারভেজ জানান, ছাত্রদল নেতা সোহেল মাহমুদের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন-হামলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে॥

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *