👁 453 Views

বিরলের আজিমপুর ইউনিয়নে পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।‎বিরলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি) সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে৷
‎রবিবার (১৪ জুন) উপজেলার ১নং আজিমপুর  ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকদের জন্য পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠানে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেইন এর কনসালটেন্ট সুবর্ণা ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আফজালুর রহমান, ১নং আজিমপুর ইউনিয়নের মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম এর সকল সদস্যবৃন্দসহ অনেকে।
‎প্রশিক্ষণে কৃষকদের পুষ্টি-সংবেদনশীল কৃষিকাজে (নিউট্রেশন সেনসিটিভ এগ্রিকালচার) উদ্বুদ্ধ করা।
‎স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা। উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো। প্রধান পুষ্টি উপাদান যেমন- আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং গুরুত্ব। কিশোর  ও  কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান (মডেল গার্ডন) তৈরী, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *