👁 190 Views

ভোলার জেলেরা ৫৮ দিন পরে সাগরে ফিরছেন

ভোলা প্রতিনিধি ;সমুদ্রে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকারে ফিরতে শুরু করেছেন ভোলার জেলেরা। বৃহস্পতিবার রাত নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে ১২ জুন ভোর থেকে জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
দীর্ঘদিন কর্মহীন থাকার পর জেলেরা নতুন উদ্যমে ট্রলার ও জাল নিয়ে সাগরে পাড়ি জমিয়েছেন। তাদের প্রত্যাশা, এবার তাদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়লে-ঘাটে জমে উঠবে কেনা-বেচা এবং স্থানীয় আড়তগুলোতেও ফিরবে প্রাণচাঞ্চল্য।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার পুরো সময় তারা সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এখন ধার-দেনা করে জাল-নৌকা প্রস্তুত করে সাগরে যাচ্ছেন। ভালো মাছ ধরা পড়লে আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে তাদের আশা ।
তবে আনন্দের পাশাপাশি রয়েছে শংকাও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ট্রলার পরিচালনার ব্যয় উল্ল্যেখযোগ্য হারে বেড়েছে। এতে মাছ ধরার খরচ আগের তুলনায় অনেক বেশি হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা ৪২০ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে কার্যকর করা হয়েছিল।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, সাগরে মাছ ধরায় এখন আর কোনো বাধা নেই। আমাদের অভিযান সফল হয়েছে। আশা করছি, পর্যাপ্ত মাছ আহরণ হলে জেলেদের আর্থিক সংকট দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *