👁 373 Views

ডোমার থানা ওসির সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 রবিউল হক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নবগঠিত উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটির সাথে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ডোমার থানায় এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের আওতাধীন ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুর রশিদ, উপ-দলনেতা-১. সাইদ বিন ইসলাম ও উপ-দলনেতা-২. মোৎমাইন্না দীপ্তি।
এছাড়াও আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান সারমিন জাহান মিথিলা, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান রবিন ইসলাম,স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান সুমাইয়া আক্তার আইরিন এবং তহবিল সংগ্রহ বিভাগের প্রধান রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মাসুদ রানাসহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে মতবিনিময় করা হয়।