👁 79 Views

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনায় বেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পাবনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার পাবনা শহরের দৈনিক সিনসা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর86d রহমানের সভাপতিত্বে এবং  ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল। তিনি তাঁর প্রবন্ধে পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতি, জীববৈচিত্রের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় নাগরিক দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, নদী গবেষক ও পরিবেশকর্মী ড. মনছুর আলম, শহীদ এম মনসুর আলী কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, কৃষিবিদ মো. জাফর সাদেক, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হেলেনা খাতুন, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুরহানুল ইসলাম, কৃঞ্চ পুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, বেলার নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম,ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল খালেক খান, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি  কবি আলমগীর কবীর হৃদয় ,দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. শিশির ইসলাম, দৈনিক আজকের দপর্ণ‘র জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মহিমা বিশ্বাস, সোনিয়া কিচেন‘র সত্ত¡াধিকারী নারী উদ্যোক্ত সৈয়দা সোনিয়া খাতুন,আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, শিক্ষক ও মানবাদিকার কর্মী মো. সাঈদুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব নীতি ও কার্যক্রম গ্রহণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *