👁 129 Views

ভালুকায় স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় এমপির

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে হাসপাতাল মিলনায়তনে নির্বাহী অফিসার ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন মাসুদ, ভালুকা প্রেসক্লাব সভাপতি মাইন উদ্দিনসহ সভায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, মাঠকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *