
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য দিয়ে প্রপাগাণ্ডা ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান ভিপি আনিস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান (ভিপি) আনিস প্রতিবাদ জানিয়ে বলেন,আমরা লক্ষ্য করছি যে একটি মহল লালমনিহাট জেলা বিএনপি,র রাজনীতি কলুষিত করার লক্ষ্যে,বিভিন্ন ছদ্মনামে বটবাহিনী বিভিন্নভাবে অপ-প্রচারে লিপ্ত রয়েছে।আজকে লক্ষ্য করলাম নাসির উদ্দিন পাটোয়ারী, আলোকিত লালমনিহাটের স্বপ্নদ্রষ্টা জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা এান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, কে জড়িয়ে, মনগড়া,ভিওিহীন, বানোয়াট পোস্ট দিয়েছে, বক্তব্য প্রদান করেছে।
বন্যা শুরুর সময় সংসদ অধীবেশন চলমান থাকায়, প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়, সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য দ্বয়কে নিজ জেলায় থাকার জন্য পরামর্শ দেওয়া হয়,,ভবিষ্যতে বন্যা কবলিত এলাকার মানুষ দ্রুত যাতে আশ্রয় নিতে পারে সেজন্য ফ্ল্যাড সেল্টার তৈরি করার পরিকল্পনার কথাও জানানো হয়,প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকার সার্বক্ষণিক খোঁজ-খবর মনিটরিং করছেন দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী
আসাদুল হাবিব দুলু,অথচও পরিচয় হীন,যোগ্যতা হীন ডার্বি নাসির, জনপ্রিয় নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে, ভাইরাল হওয়ার চেষ্টা করছে, আমরা তার এই কুৎসিত বক্তব্যের প্রতিবাদ জানাই সেই সাথে প্রতাহারের আহবান জানাই,এ রকম বক্তব্য প্রদানের বিরুদ্ধে লালমনিহাট জেলা যুবদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।