
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার সকাল ১১ টায় জনসচেতনতামূলক র্যালি ও আলেচানা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট হিমেল পাল, ডা. হোসনি মোবারক, সাংবাদিক মো. জাকির হোসেন ও মো. আবু জিয়াদ প্রমুখ। সভায় এনএসএস এর বিভিন্ন পর্যায়ে কর্মীবৃন্দ অংশগ্রহন করেন।#