
মোঃ রিয়াজ।। পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতির মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ বাচ্চু সরদার। তিনি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়নাবাজ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আলম সরদার।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ৯টার দিকে বরিশাল সদর (কোতোয়ালি) থানা এলাকা থেকে র্যাব-৮ অভিযান চালিয়ে বাচ্চু সরদার কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি বাউফল থানার মামলা নং-৪৫, তারিখ ২৪/০৮/২০২৫-এর আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় দায়ের করা হয়েছে, যা উপজেলার আদাবাড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো তাকে আমাদের হেফাজতে হস্তান্তর করা হয়নি। তাকে বাউফল থানায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।”