👁 403 Views

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ জেলা  প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। ইসলামিয়া দাখিল উলুম কিতাব আলী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হককে হয়রানি করতে থানায়  মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে।
আয়োজকদের দাবি, ফরহাদ হোসেনকে চুরির অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি মাওলানা এনামুল হকের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।
 অভিযোগের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *