👁 500 Views

ধামইরহাটে এমপি ইন্জিনিয়ার মো. এনামুল হকের সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ঈদের শুভেচ্ছা বিনিময়

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি – নওগাঁর ধামইরহাটে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান এর নেতৃত্বে ৪৭নওগা-২ আসনের এমপি ইন্জিনিয়ার মো. এনামুল হক এর সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন সমিতির নেতারা।

গতকাল শনিবার সকাল ১১টায় তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত এডহক কমিটির কার্যনির্বাহী সদস্য সহ বিভিন্ন স্কুলে প্রধান ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ধামইরহাটের মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন স্কুল ও কলেজের সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারাদের উদ্দেশ্য এমপি বলেন যে, বিভিন্ন কার্যক্রম ও নীতিগত সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাবো ইনশাল্লাহ । পাশাপাশি শিক্ষক সমিতিকে পাশে থাকার আহবান জানান। পরে আলোচনায় শিক্ষক সমিতির নেতারা একটি নিয়মিত কমিটি গঠন করার প্রস্তাবও তুলে ধরেন।
জামায়াত থেকে নির্বাচিত এম.পি আগত নেতৃবৃন্দ ও শিক্ষকদের মিষ্টি বিতরণের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধামইরহাট শিক্ষক সমিতির পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বই তুলে দেওয়া হয় এমপি ইন্জিনিয়ারিং মো, এনামুল হক কে।মহুর্তে অনুষ্ঠান হয়ে উঠে একটি উৎসব মুখর পরিবেশে।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আব্দুর রহমান, ইআড়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রবিউল ইসলাম,
কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ সহ অন্যান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য,এমপি সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধামইরহাট শিক্ষক সমিতির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *