👁 420 Views

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ৭১হাজার ২শত ৫০ টাকার মালামাল আটক।

 আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ৭১হাজার২শত৫০ টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

গত ২২ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪শত৭৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৭১হাজার২শত৫০ টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *