
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন নিভাজ (২য় শ্রেণি), ২য় স্থান লাভ করেন মুনতাহা আক্তার (২য় শ্রেণি), তৃতীয় স্থান লাভ করেন অদৃতা সরকার রথী (২য় শ্রেণি)। এছাড়াও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য প্রথম স্থান লাভ করেন সাব্বির (৫ম শ্রেণি), দ্বিতীয় স্থান লাভ করেন তাওহিদ রাহি (৫ম শ্রেণি), তৃতীয় স্থান লাভ করেন মানজারাতুল জাহান (৫ম শ্রেণি)।
প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সাহেদ। এসময় ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।