👁 290 Views

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তি শৃঙ্খলা রক্ষায় ॥ সেনবাগে যৌথ বাহিনীর মহড়া ॥ জনমনে স্

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ॥ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নোয়াখালী-২ আসনের সেনবাগ উপেেজলা পরিষদের সামনে থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে কাবিলপুর,মোহাম্মদপুর,বিজবাগ,নবীপুর সহ বিভিন্ন ইউনিয়নে ওই মহড়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তার বোধ তৈরি করেছে।

সেনবাগ সেনাক্যাম্প কমান্ডার হৃদয় বিশ্বাস জানান, যৌথবাহিনীর গাড়ীর বহর মহড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয় জনগনের মাঝে তুলে ধরার লক্ষে এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই জন্য সেনাবাহিনী,বিজিবি ও থানা পুলিশে সমন্বয়ে ওই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাাচন শেষ না হওযা পর্যন্ত যৌথ বাহিনী মাঠে থেকে প্রতিনিয়ত মহড়া অব্যহত থাকবে। ভোটে কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্ঠি করতে না পারে সেদিকে তাদের নজর থাকবে। একটি নিরপেক্ষ, সুষ্ঠু সুন্দন ও গ্রহন যৌগ্য নির্বাচন উপহার দেওয়া লক্ষে তারা সমন্বিত ভাবে কাজ করছেন বলে জানান।

 তিনি আরো বলেন, নির্ভয়ে ভোটারা যাতে ১২ ফেব্রুয়ারী উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোধিকার প্রয়োগের আহবান জানান।

অপরদিকে যৌথ বাহিনীর টহল মহড়ায় থাকা সেনবাগ উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম জানান, সুষ্ঠু সুন্দ ও একটি গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতি মধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৪ প্রাথীর ও সমর্থকের নিকট থেকে ৪১ হাজার ৩শত টাকার জরিমানার আদায় করা হয়। নির্বাচন আচরণ বিধি পতিপালনের লক্ষে দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক মাঠে কাজ করে যাচ্ছেন।

যৌথ মহড়ায় উপস্থিত সেনবাগ থানার অফিমসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, নিরপেক্ষ ,সুষ্ঠ,সুন্দর ও গ্রহণন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে থানা পুলিশ সার্বক্ষনিক নির্বাচন কমিশনকে সহযোগীতা করে যাচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *