
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ১৯হাজার৬শত টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে।
আজ১৫ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯হাজার ৬শত টাকা।
২৯বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।