👁 444 Views

ফুলবাড়ীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে চাঁদা না দেয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত সাংবাদিক ভুট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,
অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

২৩নভেম্বর(সোমবার)বেলা১২টায় উপজেলার আলাদিপুর ইউপির ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের বারাইহাটে ‘গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল’-এর সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,সম্প্রতি মাই টিভি’র ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজুর কাছে চাঁদা দাবি করেন। প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে প্রধান শিক্ষক ও বিদ্যালয়কে জড়িয়ে মানহানিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার শুরু করেন।এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
​ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় লোকজন অবিলম্বে এই অপপ্রচার বন্ধ,ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ওই অপসাংবাদিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

​উল্লেখ্য,এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু ইতিপূর্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।