👁 298 Views

বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহাউজ্জামান চৌধুরী, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহবুব হাসান, সদস্য সচিব শ্রী পফুল্ল্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *