👁 483 Views

পরিবারের নিরাপত্তা ও ভোগদখলীয় জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিরলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  পরিবারের নিরাপত্তা ও ভোগদখলীয় জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিরল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিরল সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক আসাদুজ্জামান দুলাল লিখিত বক্তব্যে বলেন, আমি ১৬২ নং জে এল ভুক্ত বিরল মৌজার ৩৭৮ দাগে ১৬ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগদখলীকার আছি। বর্ণিত জমি এস এ ২৭০ নং খতিয়ানের মালিকগণ হতে  আমার মরহুম দাদা ডালু মোহাম্মদ শাহ  ix/-২৪৯/৭৩-৭৪ নং খারিজ কেসে খারিজ খতিয়ান ৭৩৯ নং মূলে মালিক ছিলেন। আমি সেই সুত্রে ওয়ারিশমূলে মালিক ও ভোগ দখলকার।
গত ০২ জুন ২০২৬ তারিখে বিরল সাব রেজিস্ট্রি অফিসে ২৫১৯ নং দানপত্র দলিলে আমাকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করার বিষয়ে আমি হতবাক হয়ে পড়েছি। কেননা আমি সাব রেজিস্ট্রি অফিসের নিজেই একজন দলিল লেখক হওয়ার সুবাদে উল্লেখিত জমির কাগজ পত্র দেখিয়ে কোন দলিল সম্পাদন না করার জন্য অফিস সহকারী শাহাদত হোসেনকে আহ্বান জানানো স্বত্বেও খাজনাবিহীন জমির মালিকের নামে কিভাবে দলিল হস্তান্তর করা হয়েছে তা আমার বোধগম্য নয়। কারণ হালসন পর্যন্ত খাজনা প্রদানের দাখিলা ছাড়া কোন জমি বর্তমান সময়ে রেজিস্ট্রি সম্পাদন হওয়ার কোন সুযোগ নাই। তাহলে সাব রেজিস্টার সাহেব কোন কাগজ দেখে উক্ত দলিল রেজিস্ট্রি করেছেন তা আপনাদের মাধ্যমে জানতে চাই।
তিনি আরো বলেন, আমি আমার জমির মালিকানার কাগজপত্র হাতে নিয়ে আপনাদের সম্মূখে উপস্থিত হয়ে জানাতে চাই একজনের জমি আরেকজন কিভাবে রেজিস্ট্রি করতে পারে এবং দলিল মুসাবিদাকারী হিসেবে জনাব মনিরুজ্জামান কিভাবে সেই দলিল সম্পাদন করেন আমি আপনাদের মাধ্যমে আরো জানতে চাই। দলিল গ্রহীতা যে জমি রেজিস্ট্রির মাধ্যমে কাগজের সৃষ্টি করেছেন সে জমি কিভাবে ভোগদখলে যাবেন?
তাই আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের জন্য উল্লেখিত দলিলের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
পরিশেষে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কেউ যেন আমার জমিতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বিরল থানা পুলিশের নিকট সে বিষয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *