👁 245 Views

জুড়ীতে এমপি নাসির উদ্দীন আহমেদ  মিঠুর সঙ্গে নৈশভোজে তৃণমূলের দাবি, শরফ উদ্দীনকে বিএনপির মনোনয়ন

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়কালে সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দীনকে আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা দাবি করেন, গত ১৫ মাসে শরফ উদ্দীন ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দীনের নিজ বাড়িতে সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর আগমন উপলক্ষে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান, বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, দক্ষিণ সাগরনালের প্রবীণ মুরব্বি বাতির মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকমল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ইদ্রিস আলী, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ধীরেন ব্যানার্জি, সাগরনাল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কামাল এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন।
বক্তারা বলেন, শরফ উদ্দীন দায়িত্ব গ্রহণের পর থেকে অল্প সময়ের মধ্যে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁদের দাবি, গত ১৫ মাসে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে তিনি যে ভূমিকা রেখেছেন, তা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরফ উদ্দীনকে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন। এ সময় তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদের মাধ্যমে দলের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নামর আলী ও সাধারণ সম্পাদক তুয়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা আব্দুর রহিম, চিকিৎসক ডা. ওয়াসুজ্জামান অয়েস এবং সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রবীণ মুরব্বি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ।