👁 410 Views

আড়ানী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ তুহিন উদ্দিনের নারী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের হরিপুর তার নিজবাড়ীতে নারীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ তুহিন উদ্দিন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার সময় হরিপুর তার নিজবাড়িতে আড়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক নারী নেতৃবৃন্দ এখানে সমবেত হয় এবং মোঃ তুহিন উদ্দিনকে আড়ানী ইউনিয়ন এর চেয়ারম্যান হওয়ায় জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। তারা বলেন, মোঃ তুহিন উদ্দিন আমাদের চেয়ারম্যান হলে টাকা দিয়ে কোন সুবিধা কিনতে হবে না, এমনিতেই পাওয়া যাবে।
মোঃ তুহিন উদ্দিন হরিপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাঘা উপজেলা জিয়া পরিষদের সন্মানিত সদস্য।
এই নারী মত বিনিময় সভায় আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতা-কর্মীরাও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির সদস্য, বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান রাঙ্গা, মাহাবুবুর রহমান সভাপতি আড়ানী ইউনিয়ন শাখা।রাজশাহী জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার প্রজন্ম দলের সাবেক সদস্য সচিব মোঃ বকুল উদ্দিন, আড়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা। এছাড়াও জোছনা ম্যাডাম সহ মহিলা দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত ইউনিয়ন নির্বাচনে নারী নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বানও জানান মোঃ তুহিন উদ্দিন।চেয়ারম্যান নির্বাচন সফল করতে তিনি দলীয় নারী-পুরুষ নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বক্তব্য রাখেন, সুদুর মালয়েশিয়া থেকে, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়া মালাক্কা শাখা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিলাত, তিনি সবার উদ্দেশ্যে বলেন, রাজশাহী ৬ (চারঘাট বাঘা) আসনের সাংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ এমপির হাতকে শক্তিশালী করার জন্য মোঃ তুহিন উদ্দিন এর বিকল্প নাই, তাই আপনারা নারীপুরুষ সবাই মিলে মিশে মোঃ তুহিন উদ্দিন কেই ভোট দিবেন।
আরো বক্তব্য রাখেন, মোঃ তুহিন উদ্দিন, বকুল উদ্দিন, রিজভী আহমেদ, মশিউর রহমান রাঙ্গা প্রমূখ।