
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সমনে রেখে সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।রোববার (১নভেম্বর)বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১সাঁথিয়া)আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম সাইদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং উদ্যোক্তা বিলায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:খালেদ সাইফুল্লাহ,পৌর জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল গফুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন,মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো যৌবনকাল।পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পর মানুষের জীবনের প্রতিটি সময়ের হিসাব দিতে হবে। বিশেষ করে যৌবনকাল কোন কাজে, কোন পথে এবং কীভাবে ব্যয় করা হয়েছে,সে বিষয়ে জবাবদিহি করতে হবে। তাই যুবসমাজকে নৈতিকতা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।আমাদের রাখতে হবে,যুবকদের বেকার রেখে কোনো দেশ উন্নত হতে পারে না। যুবকদের কর্মসংস্থান মানেই পরিবারের স্বচ্ছলতা, সমাজের স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক মুক্তি।আসুন, আমরা মাদকমুক্ত, বেকারত্বমুক্ত, দক্ষ ও মানবিক যুবসমাজ গড়ে তোলার শপথ গ্রহণ করি।
অনুষ্ঠান শেষে ১১ জন যুবক-যুবতীকে ১০ লক্ষ ৬০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।