
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তানগর দরগাবাড়ী দারুসসালাম ইসলামীয়া ক্বাওমী মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষক ইমরান হোসেন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল হক সামু, অভিভাবক হাফেজ সফি উল্লাহ সেলিম, পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ বতু মেম্বার, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য
মনির আহম্মদ খোকন, আবদুল মতিন, হাজী জয়নাল আবদিন এবং মাদরাসার মুহতামিম হাফেজ সাখাওয়াত হোসেন শামীমসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে মাদরাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।