👁 363 Views

নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব কর্মকর্তা জসিম উদ্দিনসহ জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *