
মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি : শনিবার ২২ আগস্ট ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া বাজারে কৃষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষক নেতা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা সংগঠক তোফাজ্জল হোসেন লস্কার।
বাংলাদেশ কৃষক সমিতির স্থানীয় রঘুনাথপুর ইউনিয়ন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, পান্নু, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম, রায়হানুল ইসলাম, নুরুল ইসলাম,আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, তজিবর রহমান, ঝুমুর ইসলাম,জামাল হোসেন,নাজমুল ইসলাম সহ গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত সভায় প্রধান অতিথি কৃষকদের ক্রয়কৃত সার বীজ কীটনাশক সহ–কৃষি উৎপাদন পন্যের উপর অবৈধ কর এবং মধ্যে স্বত্তভোগীদের দৌরাত্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি তোফাজ্জল হোসেন লস্কার কৃষকের উৎপাদিত কৃষি ফসল বাজার জাত করন এবং বিক্রয় এর উপর বাজার কর ও অবৈধ ভাবে তোলা এবং মন প্রতি ধলতা প্রথা নিয়ে সাংবিধানিক আইন এবং আমাদের করনীয় বিষয়ে সুদীর্ঘ আলোচনা করেন।
সভাপতি নজরুল ইসলাম এর সৌজন্যে বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।