👁 339 Views

যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৫

ইয়ানূর রহমান : যশোরে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৩ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১০ জন এবং অভয়নগরে ১০ জন রয়েছেন। এছাড়া বাঘারপাড়ায় ৬ জন, শার্শায় ৩ জন, চৌগাছায় ২ জন, কেশবপুরে ২ জন এবং মণিরামপুরে ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, ডেঙ্গু থেকে সুরক্ষায় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *