👁 339 Views

বিরলের মঙ্গলপুরে মাদকের বিরুদ্ধে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  বিরল উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের মঙ্গলপুর বাজার এলাকায় মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মঙ্গলপুর বাজার এলাকায় মঙ্গলপুর ইউনিয়ন বিএনপি, স্কাউট ও ভালোবাসার ইউনিয়ন আমাদের মঙ্গলপুরের ব্যানারে মংগলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম এর নেতৃত্বে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্থানীয় সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। পরে বিভিন্ন মাদক বিরোধী স্লোগানে মিছিল নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এলাকায় মাদক কারবারীদের হুশিয়ার ও সাবধান করে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসা প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঐক্যমত পোষণ করে মাদককারবারীদের মাদক ব্যবসা ছেড়ে ভালো কাজ করার আহ্বানও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দায় আলী, মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল আলম মাদুল, সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান মানিক শাহ্, উপদেষ্টা হাফিজুর রহমান চৌধুরী, জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল চান মিয়া সহ সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান (হানিফ), স্কাউট কাপ ইউনিট লিডার ও মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস আইনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল ইসলাম,  ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম (মিজান), ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ সিফাত, আমাদের ভালোবাসার ইউনিয়ন মঙ্গলপুর সংগঠনের শাহরিয়ার সুমন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *