👁 352 Views

মধ্যরাতে দুই নারীকে ধর্ষণ; যশোরে যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরের চাঁচড়ায় এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলায় সাজা খেটেছেন।

ভিকটিম পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এ সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *