👁 444 Views

পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদটি  ভবন নীলাম বিক্রী কার্যক্রম অনুষ্ঠিত   

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদটি সুপার মার্কেটসহ বহুতল দৃষ্টিনন্দন উন্নয়নককল্পে বর্তমান অবকাঠামো,ফ্যান,এসি, মাইক ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম-মালামাল বিক্রয়ের নিমিত্তে এক বিক্রয় নীলাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা উপজেলা পরিষদ হলরুমে দীর্ঘ সাড়ে ৭ নীলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।
 সর্বোচ্চ ১৫ লাখ ১ ‘হাজার টাকায় মসজিদটির নীলাম ক্রয় করেন পৌর বিএনপি সংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল।
নগদ ৫০ হাজার টাকা জমা প্রদান পূর্বক ডাককারীরা নীলামে অংশ নেন।
রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক, ঠিকাদার,ব্যবসায়ি ও মুসুল্লিসহ ১৩৮ জন ডাককারী নীলামে অংশ নেন।
মসজিদ কমিটির সভাপতি কাজী শাহীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সরদার এর সামগ্রিক পরিচালনায় সমগ্র নীলাম কার্যক্রমটি সার্বক্ষণিক মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মো.আল ইয়াসা রহমান তাপাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *