👁 205 Views

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলী ( বরগুনা) প্রতিনিধি : আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে সকল সরকারি, বেসরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রনজিত চন্দ্র দাস, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালউদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব  তুহিন মৃধা, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, কৃষি অফিসার  রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল আজিজ মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো : জাকির হোসেন ( প্রমুখ) । আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।