
ঘোড়াঘাট,প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঘোড়াঘাট পৌর যুবদলের আয়োজনে একটি র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন পৌর যুবদলের আহ্বায়ক সাহিদ পারভেজ ও সদস্য সচিব সজীব কবির।
এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাজু। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।