👁 425 Views

বিরলে সিডিএ এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে সিডিএ এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা প্রতিপাদ্য নিয়ে এবার র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদে জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি আজাহার আলী এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। আলোচনা শেষে জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ভূমিহীনদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *