👁 65 Views

ধামরাইয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আলাল সজিব , ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর গ্রামের মৃত আব্বাসের ছেলে শাওন ওরফে জয় (৩২) এবং একই এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে জাকির (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার এসআই মো. লিয়াকত খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাওন ওরফে জয় ও জাকিরকে আটক করে তাদের হেফাজত থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।