👁 64 Views

বিরলে বিষাক্ত সাপের ছোবলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আতিউর রহমান, (বিরল) দিনাজপুর। বিরলে বিষাক্ত সাপের ছোবলে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৭ আগষ্ট (সোমবার) দিবাগত রাত পৌনের ১১টায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী রাব্বি ইসলাম (১৪) উপজেলার ০৯ নং মঙ্গলপুর ইউনিয়নের জিনইর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর একমাত্র সন্তান। সে মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, গত ৩ (আগষ্ট) নিহত রাব্বির বাবা মোঃ আব্দুর রাজ্জাকের চায়ের দোকানে টাকার ক্যাশের ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হলে স্থানীয় ওঝার ঝাঁড়ফুক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে আরো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের আইসিইউতে নেয়া  হয়। আইসিইউতে নেয়ার পর শারিরীক কিছুটা উন্নতি হলেও চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ আগষ্ট রাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মঙ্গগলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রাব্বির মৃত্যুর খবর এলাকায় আসায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ সবার কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *