👁 445 Views

পঞ্চগড়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতার বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পঞ্চগড় ; পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে আহসান হাবীব নামে বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতার বিরুদ্ধে।
একই সাথে এলাকায় সংসদ সদস্য ও বিএনপির নেতাদের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে বিএনপির নাম ক্ষুন্ন করার অভিযোগও উঠেছে।
রোববার দুপুরে আটোয়ারী উপজেলার মির্জাপুর বাজারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নিয়াজ আলী,বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক আহসান হাবীব বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একই সাথে এলাকায় আওয়ামী লীগকে পুনঃগঠিত করার চেষ্টা চালাচ্ছে জানান।

বিএনপি নেতাদের অভিযোগ, চলতি মাসের ২১ অক্টোবর ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের এক সাধারণ সদস্যের বাড়িতে গিয়ে মারধর করেন আহসান হাবীব ও তার অনুসারীরা। এ সময় বিএনপির নাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক আহসান হাবীব গা ঢাকা দিতে ঢাকা থেকে নিজ এলাকা পঞ্চগড়ের মির্জাপুরে অবস্থান করছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এর আগে পঞ্চগড়-১ আসনের নির্বাচনের তিনি আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করেছিলেন।
এ ঘটনায় সরকারসহ বিএনপি’র জেলা ও স্থানীয় সংসদ সদস্যর সুদৃষ্টি কামনা করে আওয়ামী লীগের দোসর হিসেবে আহসান হাবিবের বিচার দাবি করেন।
এসময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনােয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মির্জা সাইদুজ্জামান,মির্জাপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফইম উদ্দিন, ওয়ার্ড কৃষকদলের সাধারন সম্পাদক সাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে জানতে আহসান হাবিবের নাম্বারে একাধিক কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।