👁 187 Views

দুপচাঁচিয়ার জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অন্যতম হোতা-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা লিখন চৌধুরী গ্রেপ্তার।।

দুপচাঁচিয়ার জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অন্যতম হোতা-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা লিখন চৌধুরী গ্রেপ্তার।

গোপন সূত্রে খবর পেয়ে, দুপচাঁচিয়া থানা পুলিশ গেল ১৭ অক্টোবর শনিবার রাতে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও জুলাই সন্ত্রাসী মনোয়ার হোসেন চৌধুরী লিখন (৫৫) কে গ্রেপ্তার করে। দীর্ঘদিন নিজেকে আত্নগোপনে রেখেছিল এক সময়ের দাপটে এই সন্ত্রাসী।

সে ঝাঝিড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ঠা আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।