👁 186 Views

ঘোড়াঘাটে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এবং ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় ঘোড়াঘাটে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । (৩ ফেব্রুয়ারি) সকাল খেকে সন্ধা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হয়। ঘোড়াঘাট পৌরসভাসহ এলাকার আশপাশের সর্বস্তরের মানুষ মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিলেন। উপস্থিত লোকজন বলেন, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় উপকারী। ঘোড়াঘাট পৌর বিএনপির নেতারা বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আরো বলেন, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *