👁 294 Views

নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান  ৩ হাসপাতাল মালিকের ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা একটি বন্ধ ঘোষনা

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ॥  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইন্সেস বিহীন ৩টি হাসপাতাল মালিকের নিকট থেকে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় লাইন্সেস ও বৈধ কাগজপত্র  না থাকা এবং অব্যবস্থাপনার কারনে ইডেন হাসপাতাল নামের একটি হাসপাতাল বন্ধ ঘোষনা করেছে ভ্রাম্যমান আদালতের ।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সির্ভিল সার্জন আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের এক্সিউটিভ ম্যজিষ্ট্রেট কাউছারী আক্তার, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যজিষ্ট্রেট শাহাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবির উদ্দিন চৌধুরীর উপস্থিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন ও অবৈধ ভাবে হাসপাতাল পরিচালনার অপরাধে ড্রীম হসপিটাল, হলিডে হসপিটাল ও ইডেল হসপিটাল মালিককে ১লাখ ৭৫ হাজার  টাকা জরিমানা করা হয়। এসময় ডাক্তার, নার্স ও হাসপাতাল পরিচালনার বৈধ কাগকপত্র না থাকায় এবং অব্যবস্থাপনার কারনে ইডেন হাসপাতাল বন্ধ ঘোষনা করা হয়। জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন জানান,জেলায় কোন অবৈধ হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করতে দেওয়া হবেনা। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *