👁 494 Views

বেনাপোলে যুবলীগ নেতা জাহাঙ্গীর আটক

ইয়ানূর রহমান : বেনাপোলে পুলিশের অভিযানে নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক হয়েছে। আটক ব্যক্তি হলেন, বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারী এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। শনিবার (১০ অক্টোবর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাশকতার মত অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।#