👁 140 Views

সিলেট সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ ২ কোটি ২৫ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:-  সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বিজিবি। বিজিবি জানান, সিলেটের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে ।
রবিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার
বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালান বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস্, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল, ইয়াবা এবং অবৈধভাবে বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা, বাংলাদেশী মৃগেল মাছ আটক করতে সক্ষম হয়। অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লক্ষ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে  বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *