👁 236 Views

পাবনা জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা জেলা পরিবেশক সমিতির ২০২৬ -২০২৭ সালের নতুন কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার শহরের কাশ্মিীরী হোটেল এন্ড রেষ্টেুরেন্টে অনুষ্ঠত হয়। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান পাবনা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক। পরে ধর্মিয় ভাবগাম্ভির্য ও অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাততারা ফিস প্রসেসিং এন্ড কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আলহাজ ইমদাদ হোসেন মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পরিচানা চেম্বারের পরিচালক ও ক্যাব সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক পাবনার সময় ও দি ডেইলি মর্নিং টাচ সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী ও পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এবিএম ফজলুর রহমান নব গঠিত কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্ঠা সাততারা ফিস প্রসেসিং এন্ড কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আলহাজ ইমদাদ হোসেন মধু। উপদেষ্টারা হলেন, মো. আমিনুল ইসলাম মিন্টু, মো. রইচ উদ্দিন, মো, শফিকুল ইসলাম স্বপন।
নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. ইফতেখারুল ইসলাম মুন্না, সহ সভাপতিগন হলেন, মো. মোস্তাফিজুর রহমান রিপন, মো. আব্দুর রাজ্জাক, শ্রী কার্তিক কুমার সরকার, মো. সাইফুল ইসলাম বাংলা। সাধারণ সম্পাদক মো. ইমদাদ উল হক, সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও মো. আহসান হাবিব খান বুলবুল, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মো. রেজাউল করিম রাজ, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন আলো। অর্থ সম্পাদক মো. নাদিম হোসেন, সহ অর্থ সম্পাদক মো. ইশারত আলী, দফতর সম্পাদক মো. আব্দুল হান্নান, সহ দফতর সম্পাদক মো. সানাউল্লাহ ছাব্বির, প্রচার সম্পাদক মো. তানভীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রোমান আলী, ত্রাণ সম্পাদক মো. আব্দুল মতিন, আইন সম্পাদক মো. রবিউল ইসলাম। কার্যকরি সদস্য হলেন, মো. সাইফুল ইসলাম (মেডিপ্লাস), মো. সিরাজুল ইসলাম, মো. বদিউজ্জামান সুমন, হরো দেব বসাক, মো. আব্দুল আলিম শিমুল ও মো. ইমদাদুল হক (সুজানগর)।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *