
লিমন হায়দার! দেশের একমাত্র কয়লাভিত্তিক পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।গত দুই দিনে কেন্দ্রটির দুটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।
জানা গেছে,১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।এর ফলে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
অত্র বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান,বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ চলছে।তবে মেরামত শেষ করে কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে,তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।